আন্তর্জাতিক
তেহরান-রিয়াদ চুক্তিকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ও নিরাপত্তা স্থিতিশীল বজারে সাত বছর পর কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধার করতে সম্মত হয়েছে ইরান ও সৌদি আরব। চীনের মধ্যস্ততায় কয়েকদিনের আলোচনার পর শুক্রবার তেহরান-রিয়াদ এ চুক্তিতে পৌঁছায়।
আঞ্চলিক দুই দেশের এমন পদক্ষেপ স্বাগত জানিয়েছে এ অঞ্চলের বেশিরভাগ দেশ।
বিষয়টিকে ইতিবাচক হিসেবেই দেখছে যুক্তরাষ্ট্রও। প্রতিদ্বন্দ্বী দুই দেশ ইরান ও সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত চুক্তিকে স্বাগত জানিয়েছে তারা। তবে তেহরান তাদের প্রতিশ্রুতি মেনে চলবে কি-না সে ব্যাপারে সংশয় প্রকাশ করেছে ওয়াশিংটন।
বাংলা টিভি / বুলবুল



