রাজধানী

রাজধানীতে ফিরছে কর্মজীবী মানুষ

অজিত সরকার: প্রিয়জনদের সঙ্গে ঈদের ছুটি কাটিয়ে আবারও রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ।তবে এবার আসা-যাওয়ার পথে তেমন ভোগান্তিতে পড়তে হয়নি বলে জানান যাত্রীরা।এ বছর ঈদযাত্রা স্বস্তির এবং ঈদ ভালোই কেটেছে বলেও স্বস্তি প্রকাশ করেছেন তারা। এদিকে, এখনো প্রিয়জনদের সঙ্গে সময় কাটাতে রাজধানী ছাড়ছেন অনেকে।

ঈদ উপলক্ষ্যে টানা পাঁচদিনের সরকারি ছুটি কাটিয়ে আবারো রাজধানীতে ফিরছে কর্মজীবী মানুষ।সকালে কমলাপুর রেলওয়ে স্টেশন ঘুরে দেখা যায়,ঢাকা ফেরত যাত্রীদের তেমন চাপ ছিল না।

তবে, এবার আসা-যাওয়ার পথে কোনোরকম ভোগান্তিতে পড়তে হয়নি বলে জানালেন যাত্রী সাধারণ। নাড়ির টানে ঢাকা ছাড়লেও আবারও কর্মের প্রয়োজনেই তাড়াতাড়ি রাজধানীতে ফিরতে হয়েছে বলে জানান তারা।

এদিকে, ঈদের সময় যারা পরিবার-পরিজনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে পারেনি তাদের অনেকেই এখন রাজধানী ছাড়ছেন। সড়ক পথেও কর্মস্থলে ফেরা মানুষের তেমন চাপ নেই।অনেকটা ঢিলেঢালাভাবেই রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ।পথে তেমন ভোগান্তিতে পড়তে হয়নি বলে স্বস্তি প্রকাশ যাত্রীদের।

সংশ্লিষ্ট খবর

Back to top button