আন্তর্জাতিক

মিসরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪

মিসরের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় মরুভূমির এক মহাসড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে ভারী পণ্যবাহী একটি ট্রাকের সংঘর্ষে ১৪ জন নিহত এবং ২৫ জন আহত হয়েছে। প্রতিবেশী লিবিয়ার সঙ্গে দীর্ঘ সীমান্ত থাকা নিউ ভ্যালি প্রদেশের আসুইত-খাড়গা মহাসড়কে বুধবার (৩ মে) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

দেশটির চিকিৎসা ও নিরাপত্তা কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

রয়টার্স জানায়, প্রতিবেশী লিবিয়ার সঙ্গে দীর্ঘ সীমান্ত থাকা নিউ ভ্যালি প্রদেশের আসুইত-খাড়গা মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।

মিশরের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা এমইএনএ নিউ ভ্যালির গভর্নর মোহাম্মদ এল-জামলুতকে উদ্ধৃত করে জানিয়েছে, আহতদের হাসপাতালে আনতে ঘটনাস্থলে ১৭টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। তবে কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সংশ্লিষ্ট খবর

Back to top button