শোক সংবাদ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক ড. জিয়া রহমান মারা গেছেন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এবং ক্রিমিনোলজি বিভাগের অধ্যাপক ড. জিয়া রহমান স্ট্রোক করে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার ভোর পৌনে ৪টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুহয়। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয় বলে জানা গেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।

অধ্যাপক জিয়া রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের সাবেক প্রাধ্যক্ষ ছিলেন।

এ ছাড়া, ইন্টারন্যাশনাল সোসাইটি অফ ক্রিমিনোলজি (আইএসসি) এর বাংলাদেশ বোর্ড অব ডিরেক্টর এবং সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন সোশ্যাল সায়েন্স, ঢাবি এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

তাঁর প্রথম জানাজা ঢাবি কেন্দ্রীয় মসজিদে বাদ জোহর এবং ২য় জানাজা মিরপুর ১ নং আন নূরী মসজিদে হবে। তার পরেই তাঁকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।

বাংলা টিভি/ রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button