আন্তর্জাতিকমধ্যপ্রাচ্যযুক্তরাষ্ট্র

মুখে যুদ্ধ বন্ধের কথা বলে ইসরাইলকে বিপুল বোমা, গোলাবারুদ দিচ্ছে যুক্তরাষ্ট্র!

তেল আবিবকে ঢালাওভাবে অস্ত্র দিয়ে গাজা যুদ্ধকে উসকে দিচ্ছে যুক্তরাস্ট্র ।মুখে যুদ্ধবন্ধের কথা বললেও এখনো ইসরাইলে ঢালাওভাবে অস্ত্র পাঠাচ্ছে বাইডেন প্রশাসন। সম্প্রতি ওয়াশিংটন নেতানিয়াহু বাহিনীকে বিপুল বোমা সরবরাহের অনুমোদন দিয়েছে বলে জানিয়েছে মার্কিন  গণমাধ্যম।

চলমান গাজা যুদ্ধে ইসরাইলকে অন্ধ সমর্থন দিয়ে বিশ্বজুড়ে ব্যাপক তোপের মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। তেল আবিবকে সমর্থনের মধ্য দিয়ে বাইডেন প্রশাসন ফিলিস্তিনিদের গণহত্যা চালানোর সবুজ সংকেত দিয়েছে বলেও অভিযোগ উঠেছে। এসব অসন্তোষকে কেন্দ্র করে নিজ দেশেও বিপাকে রয়েছে সরকার।

এমন পরিস্থিতিতে ধীরে ধীরে ইসরাইল ইস্যুতে সুর বদলাতে শুরু করে যুক্তরাষ্ট্র। এমনকি অবিলম্বে সংঘাত বন্ধ করতে নিরাপত্তা পরিষদে আনা প্রস্তাবেও ভেটো দেয়া থেকে বিরত ছিল ওয়াশিংটন। এর ফলে দ্রুতই সংঘাতের অবসান হবে বলে আশার সঞ্চার হয়েছিল অনেকের মনে।

তবে চলতি সপ্তাহেই ইসরাইলে বিপুল বোমা পাঠানোর অনুমোদন দিয়েছে মার্কিন সরকার। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, মিত্র রাষ্ট্রটিকে (ইসরাইল) বিপুল বোমা, গোলাবারুদ এবং দুই হাজারের বেশি সমরাস্ত্র পাঠাচ্ছে ওয়াশিংটন।

বিষয়টি নিয়ে কোনোপক্ষই সেভাবে আলোচনা না করলেও, গণমাধ্যমে খবর প্রকাশের পর ফের শুরু হয়েছে তুমুল সমালোচনা।

মার্কিন গণমাধ্যমগুলোর তথ্যানুযায়ী, ২০২৩ সালে অনুমোদিত বার্ষিক সামরিক সহায়তার অংশ হিসেবেই এসব বোমা সরবরাহ করছে ওয়াশিংটন। প্রতি বছর ইহুদি রাষ্ট্রটিকে ৩৮০ কোটি ডলারের সামরিক সহায়তা দেয় তারা।

আন্তর্জাতিক ডেস্ক। বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button