দেশবাংলা

পিরোজপুরে কালবৈশাখী ঝড়ে গাছ উপড়ে নিহত ১, কয়েকজন আহত

পিরোজপুরে হঠাৎ ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে পিরোজপুর পৌরসভা ও সদর উপজেলার বেশ কয়েকটি এলাকা।এসময় গাছ চাপা পড়ে ১নারী নিহত হয়েছেন।

রোববার সকালে হঠাৎ মেঘাচ্ছন্ন হয়ে অন্ধকার হয়ে শুরু হয় দমকা ও ঝড়ো বাতাস।পরে প্রায় ১৫ মিনিটের ঘূর্ণিঝড়ে পিরোজপুর পৌরসভা ও সদর উপজেলার বেশ কয়েকটি এলাকার শত শত গাছ উপড়ে পড়ে ঘর বাড়ি ক্ষতিগ্রস্থ হয়।

বন্ধ হয়ে পড়ে সড়ক যোগাযোগ।এ সময় শারিকতলা ইউনিয়নের মরিচাল গ্রামে একটি ঘরে গাছ চাপা পড়ে রুবী বেগম নামে ১ নারী নিহত এবং ২ জন আহত হয়।ঘূর্ণিঝড়ে গাছ উপড়ে পড়ে বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ সরবরাহ।

 

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button