বাংলাদেশ
বান্দরবানের থানচি থেকে কুকি-চিনের আরও ৩ সদস্য গ্রেফতার

বান্দরবানের থানচি থেকে কেএনএফের ৩ সদস্য ও ব্যাংক লুটের ঘটনায় জড়িত সন্দেহে এক গাড়ী চালকে আটক করেছে পুলিশ। বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে, বান্দরবানে কেএনএফ এর সন্ত্রাসীদের ধরতে যৌথবাহিনীর অভিযান শুরু হয়েছে। গত কয়েকদিন ধরে জেলার রুমা,থানচি ও রোয়াংছড়িসহ দুর্গম পাহাড়ে এই অভিযান চলমান রয়েছে।
এরই অংশ হিসেবে চলমান পরিস্থিতি মোকাবিলায় বান্দরবানে আনা হয়েছে ৪টি বিশেষ সাঁজোয়া যান। আর এই বিশেষ সাঁজোয়া যান দিয়ে পাহাড়ের ঝুঁকিপূর্ণ এলাকায় সকাল থেকে কার্যক্রম শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
বাংলা টিভি / বুলবুল



