আইন-বিচার
ঈদুল ফিতরে জঙ্গি তৎপরতার কোনো আশঙ্কা নেই: ডিএমপি কমিশনার

আসন্ন ঈদুল ফিতরে জঙ্গি তৎপরতার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাবিবুর রহমান। জাতীয় ঈদগাহে প্রবেশের ক্ষেত্রে পাঁচ স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা থাকবে। সকালে জাতীয় ঈদগা মাঠ পরিদর্শন শেষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
কমিশনার জানান, সিসিটিভি ক্যামেরা দিয়ে পুরো ঈদগাহ ময়দান পর্যবেক্ষণ করা হবে। নামাজ পড়তে আসা মুসল্লিরা জায়নামাজ ব্যতীত কোন প্রকার ব্যাগ সঙ্গে আনতে পারবেন না।
এছাড়া ঈদ যাত্রায় নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলেই ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ডিএমপি কমিশনার।
বাংলা টিভি / বুলবুল



