আইন-বিচার

ফাঁকা ঢাকায় অপরাধ দমনে কঠোর অবস্থানে আইন-শৃঙ্খলা বাহিনী

গ্রামের বাড়ীতে ঈদ করতে প্রায় কোটি মানুষ রাজধানী ছেড়ে যাওয়ায়, ঢাকা মহানগর এখন অনেকটাই  ফাঁকা। সড়কে নেই চিরচেনা যানজট। ফাঁকা রাস্তায় হালকা যানবাহন চালিয়ে, স্বাচ্ছন্দে চলাচল করছেন নগরবাসী। ঈদের আনন্দ সকলের মাঝে ছড়িয়ে পড়লেও, পথশিশুদের মাঝে নেই ঈদের আনন্দ। তবে,ফাঁকা ঢাকায় যে কোন বিশৃঙ্খল পরিবেশ এড়াতে, কঠোর অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।

রাত পোহালেই পবিত্র ঈদুল ফিতর। ইতোমধ্যে রাজধানী ছেড়েছেন অসংখ্য মানুষ।  প্রিয়জনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে ঢাকা ছেড়ে যাওয়ায়, ব্যস্ততম নগরীর রাস্তাঘাট এখন অনেকটাই ফাঁকা।

সারা বছর রাজধানীতে যানজট থাকায় সময় মতো গন্তব্যে পৌঁছাতে পারেন না সাধারণ মানুষ। তাই ফাঁকা রাস্তা পেয়ে ঘুরতে বেরিয়েছেন অনেকে। তবে,অনেকটাই যাত্রী শূন্য মেট্রো পরিবহন গুলো। রাজধানী ফাঁকা হলেও আইন-শৃঙ্খলার বিঘ্ন ঘটবে না বলে জানান সংশ্লিষ্টরা।

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button