বাংলাদেশ

ঈদ যাত্রার শেষ দিনে রেল ও বাসে নেই ভোগান্তি

ঈদ যাত্রার শেষ দিনে ভোগান্তি ছাড়াই স্বস্তিতে রাজধানী ছাড়ছেন, ঘরমুখো  মানুষ। রেল স্টেশন ও বাস টার্মিনালগুলোতেও নেই তেমন একটা যাত্রীর চাপ।কিন্তু সায়দাবাদ বাসস্ট্যান্ডে এলোমেলোভাবে গাড়ী পার্কিংয়ের কারনে টার্মিনাল থেকে বাস বের হতেই দীর্ঘ সময় লাগছে।এদিকে,যাত্রীর সংখ্যা কম থাকায় হতাশ বাস শ্রমিকরা।

চাঁদ দেখা না যাওয়ায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে আগামীকাল। একদিন সময় বেশী পাওয়ায় স্বস্তিতে বাড়ী ফিরছেন যাত্রীরা। আজও ট্রেনের টিকিট বিক্রি করেছে রেলওয়ে । অনলাইন ও কাউন্টারে টিকিট পাওয়ায় ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছেন মানুষ।

মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের লম্বা ছুটি পেয়ে  বাড়ির পথে ছুটছেন অন্যান্য ধর্মাবলম্বীরাও।যাত্রী কম থাকায় প্লাটফর্ম থেকে কিছু ট্রেন বিলম্বে ছেড়েছে।

প্রতিবছর ঈদ যাত্রার শেষ দিনে বাস টার্মিনালগুলোতে  উপচেপড়া ভীড় থাকলেও,এবারের চিত্র ছিল ভিন্ন । বাস টার্মিনালগুলোতে যাত্রীর চাপ কম থাকায় হতাশ বাস শ্রমিকরা।

বাংলা টিভি / বুলবুল

 

সংশ্লিষ্ট খবর

Back to top button