বাংলাদেশ

সহযোগিতা-সহমর্মিতায় ঈদ উদযাপনের আহবান ওবায়দুল কাদেরের

পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার মধ্য দিয়ে, পবিত্র ঈদুল ফিতরের খুশি ভাগাভাগি করতে, দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

 বলেন, উৎসবের এ শক্তি সংহত হোক সব ষড়যন্ত্র ও সন্ত্রাসের বিরুদ্ধে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে গণমাধ্যমে দেয়া এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

কাদের আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ার যে লড়াই, তা অব্যাহত গতিতে এগিয়ে যাক, সব প্রকাশ্য এবং অপ্রকাশ্য ষড়যন্ত্রের জাল ছিন্ন করে।

তিনি বলেন, আসুন, সংযমের শক্তি থেকে আমরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হই। উৎসবের এই শক্তি সংহত হোক সকল ষড়যন্ত্র ও সন্ত্রাসের বিরুদ্ধে। শেখ হাসিনার নেতৃত্বে উন্নত-সমৃদ্ধ-স্মার্ট বাংলাদেশ গড়ার যে লড়াই, তা অব্যাহত গতিতে এগিয়ে যাক সকল প্রকাশ্য ও অপ্রকাশ্য ষড়যন্ত্রের জাল ছিন্ন করে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আসুন, সুখী-সমৃদ্ধ, গণতান্ত্রিক ও উন্নত ‘স্মার্ট বংলাদেশ’ বিনির্মাণে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি। মনের গহীনে আলো জ্বালিয়ে অমানিশার আঁধার দূর করি। সহমর্মিতার সহজাত বাঙালি চেতনায় জাগিয়ে তুলি নিজেকে, সমাজকে, দেশকে। অপেক্ষা করি পরবর্তী সকালের বর্ণময় আরেকটি ঈদের।

 

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button