দেশবাংলা

জাতির পিতার সমাধিতে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সোমবার সকালে টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ কোরে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে জাতির পিতা ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সহ ৭৫ এর ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদের আত্মার শান্তি কামনায় মোনাজাত করেন তিনি। এরপর পরিদর্শন বইতে স্বাক্ষর কোরে, টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ কমপ্লেক্সের বিভিন্ন স্থান পরিদর্শন করেন চীনা রাষ্ট্রদূত ।

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button