অপরাধ

চট্টগ্রাম বিমানবন্দরে স্বর্ণের চালানসহ ৩ যাত্রী আটক

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে স্বর্ণের বড় চালানসহ, ৩ যাত্রীকে আটক করা হয়েছে। সকালে এনএসআই ও কাস্টমস এর যৌথ অভিযানে তাদের আটক করা হয়।

এসময় তল্লাশি কোরে আনুমানিক ১ কেজি নিখাঁদ স্বর্ণ উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন,কক্সবাজার চকরিয়ার মোবারক আলি,সাতকানিয়ার মোহাম্মদ নাজমুল হক এবং সন্দ্বীপের মোহাম্মদ আনোয়ার শাহ। এনএসআই ও কাস্টমস জানায়,ভোরে বাংলাদেশ বিমানের বিজি-১৪৮ ফ্লাইটে, দুবাই থেকে চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করেন তিনজন।

সন্দেহ হওয়ায় তাদেরকে তল্লাশি কোরে স্বর্ণ পাওয়া যায়।

 

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button