ইসরাইলি সামরিক বাহিনীর গোয়েন্দা প্রধানের পদত্যাগ

ইসরাইলি সামরিক বাহিনীর গোয়েন্দা প্রধান মেজর জেনারেল আহারন হালিভা পদত্যাগ করেছেন। ৭ অক্টোবর হামাসের আক্রমন প্রতিহত করার ব্যার্থতার দায় নিয়ে তিনি পদত্যাগ করেন।
ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, উত্তরসূরী মনোনীত হলেই মেজর জেনারেল আহারন হালিভা অব্যাহতি নিবেন। ইসরাইলের ইতিহাসে হামাসের সবচেয়ে বড় হামলা ঠেকানোর ব্যার্থতার দায় নিয়ে এই প্রথম কোন উর্ধতন সামরিক কর্মকর্তা পদত্যাগ করলেন।
৭ অক্টোবর কয়েকশ হামাস যোদ্ধা ইসরাইলি সীমান্ত অতিক্রম করে সামরিক ঘাঁটি,বসতি এবং সঙ্গীত উৎসবে হামলা চালিয়ে ১২০০ জনকে হত্যা এবং ২৫৩ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায়।
প্রতিশোধ এবং জিম্মি উদ্ধারে গাজায় ব্যাপক হামলা চালায় ইসরাইল। ইসরাইলি হামলায় গাজায় ৩৪০০০ ফিলিস্তিনী নিহত হয়েছে। এদের বেশরিভাগই শিশু এবং নারী বলে হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক। বাংলা টিভি



