প্রধানমন্ত্রী

থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

জাতিসংঘের এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের ৮০তম অধিবেশনে যোগ দিতে থাইল্যান্ডে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্থানীয় সময় দুপুর ১টা ৮মিনিটে ব্যাংককের ডন মুয়াং আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রীকে বহনকারি বিমানটি। তাঁকে অভ্যর্থনা জানান থাইল্যান্ডের উপ-প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল। সেখানে প্রধানমন্ত্রীকে লাল গালিচা উষ্ণ সংবর্ধনা দেওয়া হয়। বিমানবন্দরে তাঁকে গার্ড অব অনার প্রদান এবং ১৯ রাউন্ড গান স্যালুট দেওয়া হয়।

এর আগে সকাল ১০টা ১৩ মিনিটে  থাইল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তাদের বিদায় জানান, দলের সাধারণ সম্পাদক, মুক্তিযোদ্ধা মন্ত্রী, সরকারী কর্মকর্তা, বিভিন্ন বাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তাসহ বিভিন্ন দেশের কূটনীতিকরা।

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button