
সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিয়োগ পাওয়া তিন বিচারপতি মুহাম্মদ আব্দুল হাফিজ, মো. শাহিনুর ইসলাম ও কাশেফা হোসেন শপথ নিয়েছেন।শপথ পাঠ করিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। বৃহস্পতিবার এ শপথ পাঠ করান তিনি।শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী।
এর আগে বুধবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এই তিনজন বিচারপতিকে নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
রাষ্ট্রপতির আদেশক্রমে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
বাংলা টিভি / এমএএইচ



