বাংলাদেশ

দুই মাসের নিষেধাজ্ঞা শেষে পদ্মা মেঘনায় মিলছেনা কাঙ্খিত ইলিশ

দুই মাসের নিষেধাজ্ঞা শেষে, পদ্মা মেঘনায় কাঙ্খিত ইলিশের দেখা পায়নি চাঁদপুরে জেলেরা। মঙ্গলবার মধ্যরাতে জাটকা রক্ষা বাস্তবায়নের নিষেধাজ্ঞা শেষে, নদীতে নেমে পড়ে জেলার প্রায় অর্ধ লক্ষ জেলে। রাতভর মাছ আহরণ শেষে, সকালে ঘাটে ফিরতে শুরু করেন তারা।

তবে জেলেরা জানিয়েছেন, তাদের জালে ধরা পড়েনি কাঙ্খিত ইলিশ। যে মাছ ধরা পড়েছে তাতে জ্বালানি খরচ তুলতে পারবে না তারা। অপরদিকে নদীতে মাছ না পাওয়ায় আড়তগুলোতে ইলিশের সরবরাহ ছিলো একেবারেই কম।

সরবরাহ কম থাকায় প্রভাব পড়েছে ইলিশের দামে। আড়তদারদের দাবি,আগামী কয়েকদিনের মধ্যে ঘাটে ইলিশের সরবরাহ বাড়বে। এতে দাম কিছুটা কমবে বলে আশা তাদের।

 

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button