অপরাধ
মৃত্যুসনদ নিজেই তৈরি করতেন মিল্টন সমাদ্দার: ডিবি প্রধান

চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দার সিটি করপোরেশনের মৃত্যুসনদ নিজেই তৈরি করতেন। দুপুরে, রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়েজিত সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ একথা জানান।
তিনি বলেন, ইতোমধ্যে তার বিরুদ্ধে তিনটি মামলা হয়েছে। এর মধ্যে রাতের আঁধারে সিটি করপোরেশনের সনদ ছাড়াই,মৃতদেহ দাফন করার অভিযোগে একটি মামলা হয়েছে।
রিমান্ড শেষে যথাযথ তদন্তের মাধ্যমে, তার বিচার কার্যক্রম শুরু হবে বলে জানান,হারুন অর রশীদ।
বাংলা টিভি / বুলবুল



