আন্তর্জাতিকইউরোপএশিয়া

ফ্রন্ট লাইনগুলো ভেঙে পড়লে ইউক্রেনে পশ্চিমা সেনা পাঠানো হবে: ম্যাক্রোঁ

রুশ হামলায় ইউক্রেনের ফ্রন্ট লাইনগুলো ভেঙে পড়লে দেশটিতে পশ্চিমা সেনা মোতায়েনের সম্ভাবনা উড়িয়ে দেয়া যাচ্ছে না বলে প্রচ্ছন্ন হুমকি দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি বলেছেন, সে অবস্থায় ইউক্রেন অনুরোধ জানালে দেশটিতে পশ্চিমা সেনা মোতায়েনের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

দি ইকোনোমিস্টকে দেয়া এক সাক্ষাৎকারে ম্যাক্রোঁ একথা বলেন। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যেসব পশ্চিমা দেশ ইউক্রেনকে সহযোগিতা দিচ্ছে ফ্রান্স সেগুলোর অন্যতম বলে স্বীকার করেন ম্যাকরন।

ইউক্রেনে সরাসরি পশ্চিমা সেনা মোতায়েন করা হবে কিনা- এমন প্রশ্নের উত্তরে ফরাসি প্রেসিডেন্ট বলেন, রাশিয়া যদি ইউক্রেনের ফ্রন্টলাইনগুলো ভেঙে ফেলতে পারে তখন ‘আইনগতভাবেই’ এ প্রশ্ন উঠবে।

গত ফেব্রুয়ারি মাসে ম্যাকরন ইউক্রেনে সেনা পাঠানোর ঘোষণা দিয়ে জার্মানিসহ নিজের ইউরোপীয় মিত্রদের বিস্মিত করেন। তবে সে সময় অন্য কোনো ইউরোপীয় দেশ ইউক্রেনে সরাসরি সেনা পাঠাতে রাজি হয়নি।

ইকোনোমিস্টকে বৃহস্পতিবার দেয়া সাক্ষাৎকারে ম্যাকরন তার আগের বক্তব্যের পুনরাবৃত্তি করে বলেন, “অবশ্যই। আমি কোনো সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না। কারণ, আমরা এমন কারো মুখোমুখি হয়েছি যে কোনো কিছু উড়িয়ে দেয় না।”

রাশিয়ার প্রেসিডেন্ট এমন সময় এ বক্তব্য দিলেন যখন পশ্চিমা বিশেষজ্ঞরা ধারনা করছেন, রাশিয়া শিগগিরই ইউক্রেনের আরো বড় ধরনের হামলা চালাতে যাচ্ছে।

ম্যাক্রোঁ বলেন, “ইউক্রেন যুদ্ধের ব্যাপারে আমার স্পষ্ট দৃষ্টিভঙ্গি হচ্ছে, এই যুদ্ধে যেকোনো উপায়ে রাশিয়াকে পরাস্ত করতে হবে।” তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউরোপের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বর্ণনা করেন।

আন্তর্জাতিক ডেস্ক। বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button