অপরাধ

যৌথবাহিনীর অভিযানে কেএনএফ সন্ত্রাসী নিহত, অস্ত্র ও গোলা বারুদ উদ্ধার

বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) এক সন্ত্রাসী নিহত হয়েছেন। অভিযানে বিপুল পরিমান আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। জেলার কেওক্রাডং পাহাড় সংলগ্ন দুর্গম দার্জিলিং পাড়ায় এ অভিযান পরিচালনা করা হয়।

এই যৌথ অভিযানে ১৫৭ রাউন্ড শটগান অ্যামোনিশন, একটি শটগান, ড্রোন, ৩টি জুম্মল্যান্ডের পতাকা ৩টি একে ২২ রাইফেল, ৭১ রাউন্ড তাজা অ্যামোনিশন,  বিপুল পরিমাণ বিস্ফোরক সরঞ্জামাদি, একটি ও মোবাইল ফোনসহ ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়।

উল্লেখ,  রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি, ম্যানেজার অপহরণ, রুমায় মসজিদে ও থানচি বাজারে হামলাসহ পাহাড়ে নানা অপরাধ কর্মকান্ডের জন্য সশস্ত্র সন্ত্রাসী সংগঠন কেএনএফের-এর বিরুদ্ধে সাঁড়াশি অভিযানে শুরু করেছে সেনাবাহিনী, র‌্যাব, বিজিবি ও আর্মস পুলিশ নিয়ে গঠিত যৌথ বাহিনী।

 বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button