আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র

ট্রাম্পের বিরুদ্ধে বেআইনি নথি মামলা স্থগিত

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বেআইনিভাবে গোপনীয় নথি রাখার মামলা অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেছে।

আগামী ২০ মে এই মামলা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বিচারক ক্যানন তা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দিয়েছেন।

বিচারক জানিয়েছেন, তার আদালতে প্রচুর মামলা জমা রয়েছে। তাই তিনি ২০ মে ট্রাম্পের মামলার শুনানি শুরু করতে পারছেন না। কবে এই মামলা শুরু হবে তার কোনো তারিখও তিনি দেননি।

ট্রাম্প যখন প্রেসিডেন্ট ছিলেন, তখনই ক্যাননকে বিচারক হিসাবে নিয়োগ করা হয়েছিল।আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন হবে। ট্রাম্প সেই নির্বাচনে রিপাবলিকান প্রার্থী। তার আগে এই মামলা শুরু হওয়ার সম্ভাবনা কম।

ক্যানন তার পাঁচ পাতার নির্দেশে বলেছেন, এখন নতুন তারিখ জানানোটা অবিবেচকের মতো কাজ হবে।

ট্রাম্পের আইনি লড়াই

ট্রাম্পের আইনজীবীরা চাইছেন, তার বিরুদ্ধে করা বিভিন্ন ফৌজদারি মামলা পিছিয়ে যাক। প্রেসিডেন্ট নির্বাচনের আগে যেন কোনো মামলা না ওঠে। ডয়চে ভেলে

 

সংশ্লিষ্ট খবর

Back to top button