বাংলাদেশ

কোরবানীর ঈদযাত্রাও স্বস্তিদায়ক করতে তৎপর হাইওয়ে পুলিশ

আসন্ন ঈদুল আযহায়ও ঘরমুখো মানুষের ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে, কঠোর অবস্থানে থাকবে হাইওয়ে পুলিশ।

রোববার দুপুরে রাজারবাগে ঈদুল আযহা উপলক্ষে মহাসড়ক নিরাপদ ও যানজটমুক্ত রাখার লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় একথা বলেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি মো. শাহাবুদ্দিন খান।

তিনি বলেন, সরকারের পরিকল্পনায় পুলিশ সমন্বয় সাধন করে ঈদযাত্রাকে নির্বিঘ্ন করতে তৎপর থাকবে। দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রযুক্তিগত সহায়তা নিয়ে হাইওয়ে পুলিশ কাজ করছে। এসময় কোনো যানবাহন নির্ধারিত গতিসীমা অতিক্রম করলে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button