বাংলাদেশআওয়ামী লীগপ্রধানমন্ত্রী

‘কলকাতায় মুজিব’ তথ্যচিত্রের খসড়া কপি অবলোকন প্রধানমন্ত্রীর

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক ডকুমেন্টারি ‘কলকাতায় মুজিব’ এর খসড়া কপি অবলোকন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার সকালে গণভবনে তথ্যচিত্রটির খসড়া কপি দেখেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুর জীবনে কলকাতা মহানগরীর বড় ভূমিকা রয়েছে। সেই বিষয়টির উপরেই ‘কলকাতায় মুজিব’ শীর্ষক  তথ্যচিত্রটি  নির্মাণ করেছেন ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ।

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তথ্যচিত্রটি দেখে এর নির্মাণ সংশ্লিষ্টদের প্রতি তাঁর মতামত ও বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছেন। বঙ্গবন্ধুর কলকাতায় পড়ালেখা, ঘুরে বেড়ানো, ভাষণ দেয়াসহ অনেক কিছু বিস্তরভাবে তুলে এনে তথ্যচিত্রটি নির্মাণ করা হচ্ছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button