বাংলাদেশজনদুর্ভোগ

ফের বন্ধ মেট্রোরেল চলাচল

ঝড়ের কারণে সিগন্যাল সিস্টেমে সমস্যা দেখা দেওয়ায় আগারগাঁও থেকে মতিঝিলের উভয় অংশে মেট্রো চলাচল বন্ধ আছে। আজ সোমবার (২৭ মে) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেন।

ঘূর্ণিঝড় ‘রিমাল’-এর প্রভাবে সারা দেশের যোগাযোগ ব্যবস্থাতেই দেখা দিয়েছে নানান সমস্যা। এবার মেট্রোরেল চলাচলেও সিগন্যাল সিস্টেমে সমস্যা দেখা দেওয়ায় আপাতত বন্ধ রাখা হয়েছে বলে জানানো হয়েছে।

প্রাথমিকভাবে আগারগাঁও থেকে মতিঝিলের উভয় অংশে মেট্রো চলাচল বন্ধ রেখে উত্তরা টু আগারগাঁওয়ের উভয় অংশে সচল রাখার কথা জানানো হয়। পরবর্তী উত্তরা থেকে আগারগাঁও অংশও বন্ধ রাখা হয়েছে। এ সময় যাত্রীদের মেট্রোরেলের জন্য অপেক্ষমান থাকতে দেখা যায়।

এর আগে বৈরী আবহাওয়ায় বিদ্যুৎ সঞ্চালন লাইনে সমস্যার কারণে সোমবার সকালে কয়েক ঘণ্টা বন্ধ থাকার পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়েছিল। এদিন সকাল থেকেই বিভিন্ন স্টেশনে আসতে থাকেন মেট্রোরেলের যাত্রীরা। হুট করেই ট্রেন বন্ধ হওয়ায় বিপাকে পড়েন তারা।

বাংলা টিভি / এমএএইচ

সংশ্লিষ্ট খবর

Back to top button