বাংলাদেশঅন্যান্য

শিয়ালের কারণে…

রানওয়েতে শিয়াল ছুটোছুটি করায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট ২৫ মিনিট বিলম্বে অবতরণ করেছে।

শুক্রবার (৩১ মে) সকালে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, এদিন সকাল ৮টা ১০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করতে গিয়ে পাইলট রানওয়েতে একটি শেয়ালকে এদিক-সেদিক ছুটোছুটি করতে দেখেন। এমন পরিস্থিতিতে বিমানটি অবতরণ না করে বিমানবন্দর কর্তৃপক্ষকে বিষয়টি জানান তিনি। এরপর বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা শেয়ালটিকে তাড়িয়ে দেন। যে কারণে প্রায় ২৫ মিনিট বিলম্বে বিমানটি অবতরণ করে।

তবে বিমানবন্দর নিরাপত্তা দেওয়াল ডিঙিয়ে কীভাবে শেয়াল রানওয়েতে এলো, তা নিয়ে সবার মনে প্রশ্ন দেকা দিয়েছে।

সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক সুপ্লব কুমার ঘোষ জানিয়েছেন বিষয়টি বড় ধরনের কিছু না ।

বাংলা টিভি / এমএএইচ

 

 

সংশ্লিষ্ট খবর

Back to top button