সরকার

প্রথমবারের মতো মোংলায় গেল ট্রেন, বেনাপোল থেকে কমিউটার চালু

বেনাপোল স্থলবন্দর থেকে প্রথমবারের মতো ট্রেন গেলো মোংলা সমুদ্র বন্দরে। আজ চালু হয়েছে বেনাপোল-মোংলা রুটে কমিউটার ট্রেন। মোংলা কমিউটার’ নামের ট্রেনটি যাত্রীবাহী ৬শ যাত্রী নিয়ে শনিবার প্রথম বেনাপোল থেকে ছেড়ে, মোংলাবন্দর অভিমূখে যাত্রা শুরু করে।

গত পয়লা নভেম্বর খুলনা থেকে মোংলা পর্যস্ত, নতুন রেল লাইন উদ্বোধনের প্রায় ৭ মাস পর, এ রুটে ট্রেন চলাচল শুরু হয়। চার হাজার ২২৫ কোটি টাকা ব্যয়ে, বেনাপোল-খুলনা-মোংলা রুট চালু করা হয়। এই ট্রেনটি মোংলা কমিউটার নাম দিয়ে,যশোর-ফুলতলা হয়ে বাইপাস দিয়ে মোংলায় যাবে।

বেনাপোল রেলস্টেশন মাস্টার সাইদুজ্জামান জানান, বেনাপোল থেকে মোংলার ভাড়া নির্ধারন করা হয়েছে ৮৫ টাকা।

 

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button