সরকার

১ কোটি নিম্নআয়ের পরিবারের জন্য টিসিবির পণ্য বিক্রি শুরু

দেশব্যাপী এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্নআয়ের পরিবারের মাঝে টিসিবির নিত্যপণ্য বিক্রি শুরু হলো আজ। সুলভমূল্যে পণ্য পেয়ে খুশি স্বল্প আয়ের মানুষ। কার্যক্রমের উদ্বোধন করে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, আগামীতে মধ্যবিত্তদেরও টিসিবির পণ্য দেয়ার চেষ্টা চলেছে।

ঈদুল আজহা উপলক্ষে নিম্নআয়ের মানুষের জন্য দেশব্যাপী এক কোটি ফ্যামিলি কার্ডধারীকে সরকারের ভর্তুকিমূল্যে টিসিবির মাধ্যমে  নিত্যপণ্য বিক্রি শুরু হলো আজ। সকালে রাজধানীর মিরপুরে শেখ ফজলুল হক মনি খেলার মাঠে এই কার্যক্রমের উদ্বোধন করেন বাণিজ্য প্রতিমন্ত্রী।

এসময় প্রতিমন্ত্রী বলেন, এই পণ্যগুলো সুশৃঙ্খলভাবে সঠিক মানুষরদের হাতে পৌঁছাচ্ছে কিনা, তা মনিটরিং করা হবে।সরকারের এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন সর্বস্তরের মানুষ। ন্যায্যমূল্যে নিত্যপণ্য পেয়ে উচ্ছ্বসিত নিম্ন আয়ের মানুষ। তবে, এই পণ্য বিতরণে বিভিন্ন অনিয়ম ও দাবির কথাও জানান কেউ কেউ।

টিসিবির পণ্যগুলো পরিবেশকদের নির্ধারিত স্থান থেকে কিনতে পারবেন ফ্যামিলি কার্ডধারীরা।

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button