বাংলাদেশ
দুবাই থেকে ঢাকাগামী ফ্লাইটে ড. ইউনূস

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর (ডিএক্সবি) থেকে ঢাকাগামী ফ্লাইটে উঠেছেন ড. মুহাম্মদ ইউনূস । আরব আমিরাতের নিরাপত্তা কর্মকর্তারা তাকে ঢাকাগামী ফ্লাইটে তুলে দিয়েছেন। ফ্লাইটটি রাজধানীর হযরত শাহজালাল বিমানবন্দরে দুপুর ২টা ১০ মিনিটে অবতরণের কথা রয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের বিমানবন্দরে ড. ইউনূসকে অভ্যর্থনা জানানোর কথা রয়েছে।



