বাংলাদেশ

ইসলামী ব্যাংকে গোলাগুলিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে: অর্থ উপদেষ্টা

ইসলামী ব্যাংকে যারা অস্থিরতা সৃষ্টির জন্য দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুশিয়ারি দিয়েছেন নতুন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

রোববার অর্থ মন্ত্রণালয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের একথা বলেন মি. আহমেদ।

এর আগে সকালে রাজধানীর দিলকুশায় ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে হামলা ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে তিন কর্মকর্তা গুলিবিদ্ধসহ পাঁচ জন আহত হন।

ব্যাংকটির কর্মকর্তারা অভিযোগ করেন, বহিরাগতদের দিয়ে ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের ওপর এই হামলা চালানো হয়।

এ নিয়ে রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা মি. আহমেদ বলেন, “এটা কখনোই গ্রহণযোগ্য নয়। এটা যারা করেছে কেউই আইনের বাইরে থাকবে না। দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে, সে যেই হোক।”

সংশ্লিষ্ট খবর

Back to top button