বাংলাদেশ

আন্দোলনে ৪২ পুলিশ নিহত, আহত পাঁচশোর বেশি: আইজিপি

পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম জানিয়েছেন, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতায় ৪২ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন।

সেইসাথে এই আন্দোলনের শুরু থেকে এই পর্যন্ত পাঁচশোর বেশি পুলিশ সদস্য আহত হয়েছেন বলে তিনি জানান।

রোববার বেলা সাড়ে ১২টায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখে আসার পর এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

সংশ্লিষ্ট খবর

Back to top button