বাংলাদেশঅপরাধআইন-বিচার

থানায় অভিযোগ জানাতে গিয়ে গ্রেপ্তার শাহজাহান ওমর

থানায় অভিযোগ জানাতে গিয়ে গ্রেফতার হয়েছেন  ঝালকাঠি-১ আসনের (রাজাপুর-কাঠালিয়া) সাবেক এমপি শাহজাহান ওমরকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে গ্রেপ্তার দেখায় রাজাপুর থানা-পুলিশ। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন।

জানা যায়, শাহজাহান ওমরের রাজাপুরের বাড়িতে হামলা ও ভাঙচুরের খবর পেয়ে তিনি গাড়িতে করে বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে বরিশাল থেকে রাজাপুরে যাওয়ার পথে পিংড়ি এলাকায় দুর্বৃত্তদের হামলার শিকার হন

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের আওয়ামী লীগের সাবেক আলোচিত সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমরকে গ্রেপ্তার করেছে পুলিশ। কাঁঠালিয়ার বাস স্ট্যান্ডে উপজেলা বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
গতকাল বুধবার (২০ নভেম্বর) রাতে কাঁঠালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আখতার হোসেন নিজাম মীরবহর বাদী শাহজাহান ওমরসহ ৯ জনকে আসামি করে এ মামলা দায়ের করেন।

omar car 1
সাবেক এমপি মুহাম্মদ শাহজাহান ওমরের গাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ঝালকাঠির রাজাপুর উপজেলার উত্তর পিংড়ী বাড়ইবাড়ি এলাকায়

জানা যায়, শাহজাহান ওমরের রাজাপুরের বাড়িতে হামলা ও ভাঙচুরের খবর পেয়ে তিনি গাড়িতে করে আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে বরিশাল থেকে রাজাপুরে যাওয়ার পথে পিংড়ি এলাকায় দুর্বৃত্তদের হামলার শিকার হন।

 

প্রত্যক্ষর্শীরা জানান, শাহজাহান ওমরকে আদালতে নেওয়ার পথে তার ওপর ডিম ও জুতা নিক্ষেপ করেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

সংশ্লিষ্ট খবর

Back to top button