বাংলাদেশসরকার

মিরপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে তিতাসের অভিযান

তিতাসের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে চলমান  অভিযানের অংশ হিসেবে রাজধানীর মিরপুর জোনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়।

রোববার (২৬ জানুয়ারি) মিরপুরের রুপনগর ও মিল্ক ভিটা রোডের চারটি স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় রুপনগরের আলিফ ওয়াশিং ফ্যাক্টরি, দ্বীপ ওয়াশিং ফ্যাক্টরি, আকসা ওয়াশিং ফ্যাক্টরি ও মিল্ক ভিটা রোডের অবৈধ বিতরণ লাইন উত্তোলন করে কিলিং করা হয়।

অভিযানে  ৫০০ কেজি ক্ষমতাসম্পন্ন ১৫০০ সিএফটির ২টি বয়লার এবং ৩০০ সিএফটির ১৯টি ড্রায়ার এর অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এতে প্রতিদিন প্রায় ৮ হাজার ৭০০ টিএফটি গ্যাস সাশ্রয় হবে। এছাড়া মিল্ক ভিটা রোডে অবস্থিত ৪ ইঞ্চি বিতরণ লাইন হতে ২ ইঞ্চি ব্যাসের ৩০ ফুট লম্বা অবৈধ বিতরণ লাইন উত্তোলন করে কিলিং করা হয়েছে।

তবে মোবাইল কোর্ট পরিচালনাকালে অভিযুক্ত কাউকে না পাওয়ায় কোনো দণ্ড প্রদান করা সম্ভব হয়নি বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

এসআর

সংশ্লিষ্ট খবর

Back to top button