বাংলাদেশঅপরাধআইন-বিচার

মাদক মামলায় সম্রাটসহ দুজনের বিচার শুরু, গ্রেফতারি পরোয়ানা জারি

২০১৯ সালে রাজধানীর রমনা থানায় দায়ের করা মাদক আইনের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট এবং তার সহযোগী এনামুল হক আরমানের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরু হয়েছে। একইসঙ্গে জামিন বাতিল করে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ঢাকার ৭ম অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ সাইফুর রহমান মজুমদার এ আদেশ দেন।

এর আগে, গত ২৮ জানুয়ারি তার বিরুদ্ধে অস্ত্র আইনের মামলায় অভিযোগ গঠন করেন আদালত। ১৬ জানুয়ারি ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. ইব্রাহিম মিয়ার আদালত আসামির অব্যাহতি আবেদন নাকচ করে এ আদেশ দেন। এ মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১৭ ফেব্রুয়ারি দিন ধার্য করা করেছেন আদালত।

সংশ্লিষ্ট আদালতের অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর মাহফুজ হাসান বলেন, ‘মামলাটি আজ চার্জ শুনানির জন্য ছিল। আসামিদের পক্ষে চার্জ শুনানি পেছাতে সময় আবেদন করা হয়। আদালত আবেদন নামঞ্জুর করে চার্জগঠনের আদেশ দেন। তাদের জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

সম্রাট এবং আরমান ‘অসুস্থ রয়েছেন’ জানিয়ে তাদের আইনজীবীরা সময় আবেদন করেছিলেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button