ধর্মবাংলাদেশ

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু কাল

এ বছর বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব ১৪ই ফেব্রুয়ারি শুক্রবার থেকে টঙ্গীর তুরাগ নদের তীরে শুরু হতে যাচ্ছে। এই আয়োজন চলবে ১৬ই ফেব্রুয়ারি পর্যন্ত।

দ্বিতীয় পর্বটি অনুষ্ঠিত হচ্ছে দিল্লির নিজামউদ্দিন মারকাজের সা’দ আহমদ কান্ধলবীর অনুসারী বা সাদপন্থিদের ব্যবস্থাপনায়।

সাদপন্থিদের মিডিয়া সেলের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ইতোমধ্যে দ্বিতীয় পর্বের প্রস্তুতি প্রায় শেষের দিকে বলে জানানো হয়।

বৃহস্পতিবার ভোর থেকেই ইজতেমা ময়দানে মুসল্লিরা সমবেত হতে শুরু করেছেন।

১৬ই ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার ৫৮তম আসর।

এর আগে জুবায়ের আহমদপন্থিদের আয়োজনে গত ৩১শে জানুয়ারি থেকে পাঁচই ফেব্রুয়ারি দুই ধাপে প্রথম পর্বের ইজতেমা সম্পন্ন হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button