রাজনীতি

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলায় নতুন কমিটি ঘোষণা

চট্টগ্রাম ব্যুরো :: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী ছয় মাসের জন্য এ তিন কমিটি ঘোষণা করা হয়। গত মঙ্গলবার কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত তিনটি কমিটি অনুমোদন দেওয়া হয়। সংগঠনটির ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া কমিটিতে মোট ৩১৫ জনের নাম রয়েছে। একইসাথে চট্টগ্রাম জেলার উত্তর ও দক্ষিণের আহ্বায়ক কমিটিও ঘোষণা করা হয়েছে।

WhatsApp Image 2025 02 19 at 11.20.13 PM

এতে চট্টগ্রাম মহানগরের কমিটিতে আহ্বায়ক করা হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিজাউর রহমানকে। সদস্য সচিব সরকারি সিটি কলেজের নিজাম উদ্দিন এবং মুখপাত্র করা হয়েছে চট্টগ্রাম কলেজের ফাতেমা খানম লিজাকে। নতুন কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরিফ মাইনুদ্দিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির রাশেদুল আলম, মুখ্য সংগঠক করা হয়েছে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির তাওসিফ ইমরোজকে, যুগ্ম মুখ্য সংগঠক হয়েছেন সাউদার্ন ইউনিভার্সিটির ফরহাদ বিন হাবিব ইমন।

 

এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইয়াছির আরফিন চৌধুরীকে আহ্বায়ক ও চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী মো. রইছ উদ্দিনকে সদস্যসচিব করে ১১২ সদস্যের চট্টগ্রাম উত্তর জেলা কমিটি দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোবাইর হোসেনকে আহ্বায়ক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তৌহিদুল ইসলামকে সদস্যসচিব করে ৩২৭ সদস্যের চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটি ঘোষণা দেওয়া হয়।

 

চট্টগ্রাম মহানগরের নতুন কমিটিতে সংগঠক হিসেবে রয়েছেন মোট ৫৮ জন এবং সদস্য হিসেবে আছেন ২০০ জন। মহানগরের ২৪ জন যুগ্ম আহ্বায়ক হলেন, মাহমুদুল হাসান মধু, মোহাম্মদ জোবায়ের, জসীম উদ্দিন, রিদুয়ান সিদ্দীকী, তানভীর শরীফ, আলী আশরাফ, হামিম আবদুল্লাহ, আমিন আল রাজি, মিনহাজ উদ্দিন, তারেক হোসেন, মুহাম্মদ শহিদুল্লাহ, আব্দুল কাদের, ইয়াসিন আরাফাত, হাবিবুল কবির সায়েদ, সাইফুল ইসলাম, আরাফাত চৌধুরী শিবলু, চৌধুরী সিয়াম ইলাহি, আরমান শাহরিয়ার সৌরভ, নাছির উদ্দিন, মিফতাহুল জান্নাত শিফা, মুমতাহিনা পিয়া, জানে আক্তার জেনিফার, সাইফুর রহমান ও মিসকাত সিকদার।

মহানগরের ২৬ জন যুগ্ম সদস্য সচিব হলেন, আরমান শাহরিয়ার শৌরভ, নবাব সলিম উল্লাহ পাপ্পু, মো. এনামুল হক, সুলতানুল আরেফিন, মো. মাইনুল হাসান, ইফতেখার হোছাইন, মাশফিকুর রহমান তুর্জয়, মোসদালিফা অভি, ফাবিউন্নেছা ফাবিহা, মোহাম্মদ তাওসিফ ইমরোজ, মো. রিয়াদুল ইসলাম, শাহরিয়ার তাহসিন, রিয়াজ মোহাম্মদ সাকিব, সাজ্জাদ হোসাইন, ওমর ফারুক সালমান, মুহাম্মাদ ফোরকান, রাশদান, বায়াত উল্লাহ বায়াত, আছির হামিম ইশমাম, রাহাদুল ইসলাম, হিজবুল্লাহ আল মুজাহিদ, সাখাওয়াত কবির চৌধুরী, মোহাম্মদ আমান উল্লাহ, শাহরিয়ার হোসেন, সৈয়দ নুর ও সোহান তানজিম।

 

কমিটিতে আরও সংগঠক বা সদস্য অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা আছে কিনা— এমন প্রশ্নের জবাবে নতুন কমিটির আহ্বায়ক রিজাউর রহমান বলেন, ‘হয়তো আরও সংযোজন হতে পারে।’

সংশ্লিষ্ট খবর

Back to top button