আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র

এফবিআইয়ের নতুন প্রধান ক্যাশ প্যাটেল

সেনেটে অনুমোদন

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই)-এর প্রধান পদে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রার্থী ক্যাশ প্যাটেলের নিয়োগে সায় দিয়েছে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সেনেট। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি)  ৫১-৪৯ ভোটে তার নিয়োগ অনুমোদিত হয়। এই সিদ্ধান্তের ফলে প্যাটেল এফবিআইয়ের প্রথম ভারতীয় বংশোদ্ভূত পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন।

প্যাটেল দীর্ঘদিন ধরে এফবিআই-এর কঠোর সমালোচক ছিলেন এবং সংস্থাটি পুনর্গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন। ৪৪ বছর বয়সী প্যাটেল মার্কিন জাতীয় নিরাপত্তা সংক্রান্ত পদে কাজ করেছেন এবং ফেডারেল কৌঁসুলি ও পাবলিক ডিফেন্ডার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

ডেমোক্র্যাটরা আশঙ্কা করছেন যে, প্যাটেল ট্রাম্পবিরোধী নেতাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে পারেন। যদিও সেনেটের শুনানিতে প্যাটেল ‘ডিপ স্টেট’-এর শত্রুদের কোনো তালিকা না থাকার কথা বলেন। প্যাটেল দীর্ঘদিন ধরেই মার্কিন ‘ডিপ স্টেটের’ কঠোর সমালোচক। যদিও সেনেটের শুনানিতে তিনি বলেছেন, তার কাছে ‘ডিপ স্টেটের’ শত্রুদের কোনো তালিকা নেই।

প্যাটেল হোয়াইট হাউজে ট্রাম্পের প্রথম মেয়াদে প্রতিরক্ষামন্ত্রী ও জাতীয় গোয়েন্দা পরিচালকের উপদেষ্টা হিসেবে কাজ করেছেন।

তিনি ফেডারেল পাবলিক ডিফেন্ডার ও ফেডারেল কৌঁসুলিও ছিলেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button