আন্তর্জাতিকবিনোদন
পরিবার নিয়ে ভাড়া বাড়িতে শাহরুখ!

জানা গেছে, তাদের বাংলোটিতে বেশ কিছু সংস্কারের কাজ হবে, আর তাই খান পরিবারকে কিছুদিন অন্য জায়গায় থাকতে হবে।
বলিউড ভিত্তিক সংবাদমাধ্যমের তথ্য অনুসারে, ‘মান্নাত’ নামের বাংলোকে আরও বড় করা হবে, নতুন বেশ কয়েকটি ফ্লোর যোগ হবে এতে। এজন্য শাহরুখকে আদালত থেকে অনুমতিও নিতে হয়েছিল। ইতোমধ্যেই কিছুটা কাজ শুরুও হয়ে গেছে। কিন্তু এরপর আরও ভারী কাজ হওয়ার কারণে পরিবারের সবাইকে নিয়ে শাহরুখের পক্ষে সেখানে থাকা সম্ভব হবে না। তাই তারা সেই সময়টুকুর জন্য অন্য জায়গায় থাকবেন।
শাহরুখের নতুন ঠিকানা হলো মুম্বাইয়ের বান্দ্রার পালি হিল এলাকায় একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট। যেখানে শাহরুখ খান, স্ত্রী গৌরী এবং সন্তান অর্থাৎ আরিয়ান, সুহানা এবং আব্রামকে নিয়ে এই অ্যাপার্টমেন্টের চার তলায় থাকবেন। এটি বান্দ্রার এক অত্যন্ত অভিজাত এলাকা।



