খেলাধুলাফুটবল

ম্যাচের মাঝেই ইফতার করতে পারবেন মারমুশ-খুসানভরা

শনিবার থেকে মাঠে গড়াচ্ছে এফএ কাপের পঞ্চম রাউন্ড। একই দিনে আবার শুরু হচ্ছে রোজা। সে কথা মাথায় রেখেই ইংলিশ ফুটবলার অ্যাসোসিয়েশন নিয়েছে ভিন্নরকম সিদ্ধান্ত। মুসলিম ফুটবলারদের রোজা ভাঙার জন্য যুক্ত করা হয়েছে নতুন নিয়ম।

শুক্রবার ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন তাদের পঞ্চম রাউন্ডের তথ্য-পত্রে উল্লেখ করেছে এই নির্দেশনা, “রোজা রাখা খেলোয়াড়দের রোজা ভাঙার জন্য খেলার মধ্যে কিছুক্ষণ বিরতি দেওয়ার অনুমতি দেওয়া হবে।” 

তবে কতক্ষণের জন্য সে বিরতি দেওয়া হবে তার কোনো সময়সীমা নির্ধারণ করা নেই সেই নির্দেশনায়। তবে কখন বিরতি নেওয়া হবে কিংবা কত সময়ের জন্য বিরতি নেওয়া হবে মাঠে থাকা রেফারি দুই দলের সঙ্গে আলোচনা করে নেবেন সেই সিদ্ধান্ত।

এবারের এফএ কাপে বেশ কয়েকজন মুসলিম ফুটবলারকেই মাঠে দেখা যেতে পারে। তাদের মধ্যে রয়েছেন ম্যানচেস্টার সিটি জুটি ওমর মারমুশ ও আবদুকোদির খুসানভ, ইউনাইটেডের ডিফেন্ডার নুসাইর মাজরাউই এবং ফুলহ্যাম উইঙ্গার আদামা ত্রায়ারো এবং লিভারপুলকে বিদায় করা প্লাইমাউথের ম্যানেজার মিরন মুসলিকও মুসলমান।

সাম্প্রতিক বছরগুলোতে প্রিমিয়ার লিগে রমজান মাসে দেখা দিয়েছে একই রকম চিত্র। দেওয়া হয়েছে রোজা ভাঙার সুযোগ। যেখানে খেলোয়াড়রা খেলার স্বাভাবিক বিরতির সময় যেমন গোল-কিক, ফ্রি-কিক বা থ্রো-ইনের সময় রোজা ভাঙতে পেরেছিলেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button