আইন - শৃঙ্খলাবাংলাদেশ

পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেডে হিযবুত তাহরীরের ‘মার্চ ফর খিলাফত’ ছত্রভঙ্গ

রাজধানী বায়তুল মোকাররম এলাকায় মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীর। শুক্রবার (৭ মার্চ) জুমার নামাজের পর মিছিলটি শুরু হয়।

এ সময় মিছিলটি পুলিশের ব্যারিকেড ভেঙে পল্টন মোড় থেকে বিজয় নগর দিকে অগ্রসর হয়। একপর্যায়ে পল্টন মোড় থেকে মিছিলটি ফিরে আসার সময় পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় কয়েকজনকে আটক করা হয়েছে।

জানা গেছে, তুরস্কে খিলাফত পতনের ১০১ বছরের প্রেক্ষাপটে এই কর্মসূচি ডাক দেয় সংগঠনটি।

hizb ut taheri procession

জুমার নামাজ শেষ হওয়ার সঙ্গে-সঙ্গেই বায়তুল মোকাররমের উত্তর গেটের সামনের রাস্তায় জড়ো হয় হিজবুত তাহরীরের কয়েক হাজার সমর্থক। ‘মুক্তির একপথ, খিলাফত খিলাফত’ স্লোগানে তারা মার্চ শুরু করেন।

এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের বাধা দিলে তাদের ঠেলে হিজবুত তাহরীরের লোকজন এগিয়ে যেতে থাকে। পল্টন মোড়েও তাদের থামাতে ব্যর্থ হয় পুলিশ। বিজয়নগর পানির পাম্প মোড় প্রদক্ষিণ করে পল্টনের দিকে এগোলে পুলিশ দুই রাউন্ড টিয়ারশেল ছোড়ে। সেই টিয়ারশেল উপেক্ষা করে মিছিলটি পল্টন ময়দানে গেলে পুলিশ তিনটি সাউন্ড গ্রেনেড ছোড়ে। একপর্যায়ে তারা ছত্রভঙ্গ হয়ে যায়।

সংশ্লিষ্ট খবর

Back to top button