খেলাধুলাফুটবল

আর্জেন্টিনার জয় বাংলাদেশেরও :ফার্নান্দেজ

ঘরের মাঠ মনুমেন্তালে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। বোকাবাক্সে যারা তিনবারের বিশ্বচ্যাম্পিয়নদের জয় উপভোগ করেছেন সেই সব বাংলাদেশিদের ধন্যবাদ জানিয়েছেন এনজো ফার্নান্দেজ।

দলের জয়ে একটি গোল ও সহায়তা করা ফার্নান্দেজ তাদের জয়টা বাংলাদেশের জয় বলেও জানিয়েছেন। আর্জেন্টিনার মিডফিল্ডার সামাজিক মাধ্যমে ফেসবুকে লিখেছেন, ‘অবিশ্বাস্য সমর্থন ও বার্তাগুলোর জন্য বাংলাদেশকে ধন্যবাদ। এই জয় আপনাদেরও।’

বাংলাদেশের আর্জেন্টিনাই সমর্থকদের ধন্যবাদ জানানো অবশ্য নতুন নয় আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনসহ (এএফএ) তাদের খেলোয়াড়দের।

কাতার বিশ্বকাপ জয়ের পর সমর্থকদের ধন্যবাদ জানানো এএফএ সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপেও বাংলাদেশের জন্য শুভকামনা জানিয়েছিল। ফার্নান্দেজ তো জুলাইয়ের বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার পাশে দাঁড়িয়ে পোস্টও দিয়েছিলেন। সামাজিক মাধ্যম ফেসবুকে ফার্নান্দেজ লিখেছিলেন, ‘বাংলাদেশের আমার সব ভক্তকে বলছি, আমি তোমাদের কথা শুনছি, তোমাদের জন্য প্রার্থনা করছি।’

সংশ্লিষ্ট খবর

Back to top button