বাংলাদেশ

নিয়ন্ত্রণে আসছেই না চালের বাজার,বাড়ছে ক’দিন ধরেই

নিয়ন্ত্রণে আসছেই না চালের বাজার,বেশ কয়েক সপ্তাহ ধরে চড়া দামে চাল কিনতে হচ্ছে ক্রেতাদের। বিক্রেতারা বলছেন,বাম্পার ফলনের পরও কারণ ছাড়াই বাড়ছে দাম। এদিকে,সপ্তাহর ব্যবধানে রাজধানীর বাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে বেশিরভাগ সবজি।

ঈদের পর থেকে চালের বাজারে চলছে অস্থিরতা। কেজিপ্রতি বেড়েছে ৫ থেকে ৮ টাকা পর্যন্ত। পাইকারি ও খুচরা বাজারে সরকারের কঠোর তদারকি বাড়ানোর দাবি ভোক্তাদের। এদিকে,বর্ষা মৌসুমে নদ-নদীর পানি বেড়ে যাওয়ায় বাজারে মাছের আমদানি কমেছে। ফলে চড়া দামে বিক্রি হচ্ছে সবধরনের মাছ।

এছাড়া,গত দুই সপ্তাহ ধরে রাজধানীর বাজারগুলোতে অধিকাংশ সবজির দাম ক্রমাগত বাড়ছেই। তবে স্থিতিশীল রয়েছে সবধরনের মুরগির ও ডিমের দাম।

বুলবুল  / বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button