অন্তর্বর্তী সরকারবাংলাদেশসরকার

জাতীয় ঐকমত্য কমিশন ব্যর্থ হলে সেই দায়ভার সবাইকে নিতে হবে: আলী রীয়াজ

রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের সংলাপ কোনো কারণে ব্যর্থ হলে তার দায়ভার সংশ্লিষ্টদের সবাইকে নিতে হবে বলে মন্তব্য করেছেন কমিশনের সহ-সভাপতি আলী রিয়াজ।

আজ মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের ১৪ তম দিনের সূচনা বক্তব্যে এ কথা বলেন তিনি।

ব্যর্থ হওয়ার কোন সুযোগ নেই উল্লেখ করে মি. রীয়াজ বলেন, “যদি আমরা কোথাও ব্যর্থ হই, সে ব্যর্থতা আমাদের সকলের। কমিশনের ব্যর্থতা যদি হয় তাহলে এটা সকলের মিলে ব্যর্থতা হবে। সেই জায়গায় আমাদেরকে বিবেচনা করতে হবে। ব্যর্থ হওয়ার কোন সুযোগ নেই। যে দায় দায়িত্ব আমাদের উপর অর্পিত হয়েছে। সে দায়িত্ব রাজনৈতিক দল হিসেবে আপনাদের উপর আমরা তার অংশীদার হয়েছি মাত্র।”

রাজনৈতিক দলগুলোকে এক বছর আগের পরিস্থিতি অনুধাবন করার অনুরোধ জানিয়েছেন তিনি।

বাংলাদেশের জনগণ, রাজনৈতিক দলগুলোর কর্মীরা জীবন বাজী রেখে সংগ্রাম করেছিলেন। সেই স্মৃতি ও পরিস্থিতি বিবেচনা করার আহ্বান জানান তিনি।

মি. রীয়াজ বলেন, “আমাদের দায়িত্ব পালনে কোনো ঘাটতি থাকা উচিত নয়। আপনারা সেই চেষ্টাই করে যাচ্ছেন। আমরা সবাই মিলে সেই লক্ষ্যে কাজ করছি।”

সংশ্লিষ্ট খবর

Back to top button