অন্তর্বর্তী সরকারনির্বাচননির্বাচন কমিশনবাংলাদেশ

নির্বাচনের জন্য নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে: প্রধান নির্বাচন কমিশনার

নানা ধরনের প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও ফেব্রুয়ারিতে নির্বাচন করার জন্য নির্বাচন কমিশন সবরকম প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

আজ বুধবার দুপুরে নির্বাচন কমিশনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি এ কথা বলেন।

নির্বাচনের জন্য সবচেয়ে বড় কাজ ভোটার তালিকা হালনাগাদ করা এবং আগামী ৩১শে অগাস্টের মাঝে ভোটার তালিকা চূড়ান্ত হয়ে যাবে। পাশাপাশি, নির্বাচনের আগে একটি সুনির্দিষ্ট তারিখের মাঝে যাদের বয়স ১৮ বছর হয়ে যাবে, তাদেরকেও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে বলেও জানিয়েছেন তিনি।

সেইসাথে, সেপ্টেম্বরের মাঝে সকল কেনাকাটা সম্পন্ন হবে উল্লেখ করে সিইসি আরও জানান যে নির্বাচনের আগে মিডিয়াসহ সকল অংশীজনের সাথে আলোচনা করবে নির্বাচন কমিশন।

“একটি নির্বাচনের স্বচ্ছতার জন্য মিডিয়ার ভূমিকাও অনেক গুরুত্বপূর্ণ… আমরা নির্বাচনকে যতটা সম্ভব স্বচ্ছ করতে চাই। আয়নার মতো পরিষ্কার করতে চাই। বিশ্ববাসী দেখুক, আমাদের চেষ্টার কোনও ঘাটতি আছে কিনা। আমরা লুকিয়ে কোনও কাজ করতে চাই না,” তিনি যোগ করেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button