Uncategorized
বিটিভির সাবেক পরিচালক হাশেম রেজার মা ইন্তেকাল করেছেন

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এর সাবেক পরিচালক (বার্তা) ও জাতীয় গণমাধ্যম ইন্সটিটিউটের সাবেক পরিচালক হাসিম রেজার মা, পাশাপাশি সাবেক সচিব শাহ আমিনুল হক এর মা, প্রবীণ আমেনা বেগম, বুধবার ( ২৫ ফেব্রুয়ারি ) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। মরহুমা দীর্ঘদিন ধরে নিউমোনিয়াসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।
আমেনা বেগম দুই ছেলে এবং তিন কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
প্রখ্যাত পরিবারের প্রবীণ সদস্য আমেনা বেগমের মৃত্যুতে পরিবার, শুভানুধ্যায়ী , বাংলাদেশের গণমাধ্যম এবং অভিজাত সামাজিক মহলে গভীর শোকের ছায়া নেমেছে। স্মৃতিচারণে প্রিয়জনরা তাঁর সহমর্মিতা, ধৈর্য ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের কথা উল্লেখ করেছেন।
ওএফ



