জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের প্রতিষ্ঠাতা হাবিবুর রহমান হাবিবের ২০তম মৃত্যুবার্ষিকী পালিত

জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও পুরান ঢাকার বিশিষ্ট সমাজসেবক মরহুম হাবিবুর রহমান হাবিবের ২০তম মৃত্যুবার্ষিকী আজ। শনিবার ( ২৮ ফেব্রুয়ারি ) এ উপলক্ষে রাজধানীর লালবাগে খানকাহে কুশায়ী দরবারে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
মরহুমের আত্মার মাগফেরাত কামনায় আয়োজিত এ অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ কারী সৈয়দ সাইদুর রহমান। অনুষ্ঠানে মরহুমের পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, হাবিবুর রহমান হাবিব মেমোরিয়াল ট্রাস্ট এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে। বক্তারা মরহুমের কর্মময় জীবনের বিভিন্ন দিক স্মরণ করেন এবং তাঁর রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক অবদানের কথা তুলে ধরেন।
মরহুম হাবিবুর রহমান হাবিব জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা আহ্বায়ক, যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সাবেক যুগ্ম সম্পাদক, বাংলাদেশ পাখা প্রস্তুতকারক মালিক সমিতির সাবেক সভাপতি এবং ‘আমরা ঢাকার নাগরিক ফোরাম’-এর সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি পুরান ঢাকার একজন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা জার্নালিস্ট কাউন্সিলের সভাপতি ইকরামুল কবির টিপু, পুরান ঢাকা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মাহমুদ সালেহিন, বায়না নগরের পীর সাহেব সাফায়েত উল্লাহ চিশতি, শাহীন শিকদার, সৈয়দ মাহবুবুর রহমান কুতুব, সামদানী, মাহিনুর আহমেদ মাহিন, লালবাগ থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মনির চৌধুরী, মো. ইকবাল হোসেন, ২৬ নং ওয়ার্ড বটতলা ইউনিট বিএনপির সভাপতি আরমান বাদল, রবিন, সাংবাদিক ইমরান হোসেন ইমু, সুজন খান, মামুন সোহাগ ও মুসাব্বিরসহ অনেকে।
শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং ইফতার পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
ওএফ



