Uncategorized

জাতীয় শিক্ষাক্রমে ‘সীরাতুর রাসূল (ছাঃ)’ অন্তর্ভুক্তির আহ্বান

বর্তমান প্রজন্মকে নৈতিক অবক্ষয় থেকে রক্ষা ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব প্রণীত মহানবী হযরত মুহাম্মদ (ছা.)-এর জীবনভিত্তিক ‘সীরাতুর রাসূল (ছা.)’ পুস্তকটি জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির আহ্বান জানিয়েছেন বক্তারা।

মঙ্গলবার ( ৩ মার্চ ) বিকেলে জাতীয় প্রেস ক্লাব-এর জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে আয়োজিত এক সীরাত সেমিনারে এ আহ্বান জানানো হয়। অনুষ্ঠানের আয়োজন করে হাদীছ ফাউন্ডেশন অনলাইন একাডেমী ও হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড।

সেমিনারে সভাপতিত্ব করেন হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ-এর সেক্রেটারী জেনারেল অধ্যাপক নুরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের সচিব শামসুল আলম, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড-এর কারিকুলাম বিশেষজ্ঞ ড. মোহাম্মদ হেদায়েতুল্লাহ, হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের প্রধান পরিদর্শক ড. মুহাম্মদ কাবীরুল ইসলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়-এর সহযোগী অধ্যাপক ড. ইমাম হোসাইন, আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ ঢাকা দক্ষিণ জেলার সভাপতি মুহাম্মদ আহসান, বিশিষ্ট আইনজীবী ড. রফিকুল ইসলাম মেহেদী, মুক্তিযোদ্ধা মাঈনুদ্দিন ও আব্দুর নুর প্রমুখ।

1a992bed 4062 4688 a9c6 5b72e69bbc90

বক্তারা বলেন, সমৃদ্ধ এ পুস্তকটি স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষাক্ষেত্রে পাঠ্য হিসেবে অন্তর্ভুক্ত করা হলে তরুণ সমাজ মহানবী (ছা.)-এর আদর্শে মানবিক, নৈতিক ও দায়িত্বশীল সুনাগরিক হিসেবে গড়ে উঠতে সক্ষম হবে। তারা সরকারের সংশ্লিষ্ট মহলের প্রতি দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানে দেশের বিশিষ্ট আলেম, শিক্ষাবিদ, গবেষক, সাংবাদিক, বোর্ডের আঞ্চলিক সমন্বয়ক ও শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন উপস্থিত ছিলেন।

সেমিনার শেষে সীরাত বিষয়ক অনলাইন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন হাদীছ ফাউন্ডেশন অনলাইন একাডেমীর কো-অর্ডিনেটর আবু রায়হান।

ওএফ

সংশ্লিষ্ট খবর

Back to top button