Uncategorized

নবাববাড়ি জামে মসজিদে সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান মিজানের উদ্যোগে ইফতার মাহফিল

পবিত্র মাহে রমজান উপলক্ষে পুরান ঢাকার ইসলামপুরে নবাববাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে এক বৃহৎ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইসলামপুর বস্ত্র ব্যবসায়ী সমিতির সহ-সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান মিজানের ব্যক্তিগত উদ্যোগে শুক্রবার ( ৬ মার্চ ) এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

ইফতার মাহফিলে স্থানীয় এলাকাবাসী, ব্যবসায়ী, আলেম-ওলামা, বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, যুবদল ও কৃষকদলের নেতৃবৃন্দ, সাংবাদিকসহ এলাকার যুবক ও তরুণরা অংশগ্রহণ করেন। উপস্থিত সবার মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।

ইফতারের আগে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

এ সময় মিজানুর রহমান মিজান বলেন, পবিত্র রমজান মাসে এমন একটি সুন্দর ইফতার মাহফিল আয়োজন করতে পেরে তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করছেন। তিনি আরও বলেন, ভবিষ্যতে আরও বড় পরিসরে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে এ ধরনের ইফতার মাহফিল আয়োজন করার পরিকল্পনা রয়েছে।

তিনি আয়োজন সফল করতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

ওএফ

 

সংশ্লিষ্ট খবর

Back to top button