Uncategorized

‘মোটর রাইড শেয়ারিংয়ে তেল নেওয়া যাবে সর্বোচ্চ ৫ লিটার’

মোটরসাইকেল রাইড শেয়ারিং সেবায় নিয়োজিত চালকদের জন্য সর্বোচ্চ ৫ লিটার অকটেন বা পেট্রল সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।

মঙ্গলবার বিপিসির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, মোটরসাইকেল রাইড শেয়ারিং সেবায় নিয়োজিত চালকরা সর্বোচ্চ ৫ লিটার পর্যন্ত অকটেন বা পেট্রল নিতে পারবেন।

তবে এই সুবিধা কেবল দেশের মহানগরীগুলোতে পরিচালিত মোটরসাইকেল রাইড শেয়ারিং সেবার ক্ষেত্রেই প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button