ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা ট্রাভেল মার্ট ২০২৬–এর অফিসিয়াল এয়ারলাইন পার্টনার

দেশের বৃহত্তম বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স ‘ঢাকা ট্রাভেল মার্ট ২০২৬’-এর অফিসিয়াল এয়ারলাইন পার্টনার হিসেবে যুক্ত হয়েছে। এটি ভ্রমণ ও পর্যটন খাতের আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২১তম আসর।
এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজক দ্য বাংলাদেশ মনিটরের এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের মধ্যে বুধবার ( ১১ মার্চ ) রাজধানীতে বিমান সংস্থাটির কার্যালয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
সমঝোতা স্মারকে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন দ্য বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের জেনারেল ম্যানেজার মো. কামরুল ইসলাম।
এ সময় উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দ্য বাংলাদেশ মনিটর আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক ভ্রমণ ও পর্যটন মেলা ঢাকা ট্রাভেল মার্ট ২০২৬ আগামী ৯ এপ্রিল থেকে ১২ এপ্রিল অনুষ্ঠিত হবে।
ওএফ



