Uncategorized

স্বাধীনতা দিবসে মসজিদ সমাজ বাংলাদেশের স্বাস্থ্যসেবা কার্যক্রম পুনঃউদ্বোধন

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মসজিদ সমাজ বাংলাদেশ তাদের স্বাস্থ্যসেবা কার্যক্রমের পুনঃউদ্বোধন করেছে। সমাজের সর্বস্তরের মানুষের জন্য সহজলভ্য, সাশ্রয়ী ও মানবিক চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যেই এই উদ্যোগ পুনরায় চালু করা হয়েছে।

 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব আতাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রজেক্ট ডিরেক্টর ও গণমাধ্যম ব্যক্তিত্ব খালিদ সাইফুল্লাহ বকসী। এছাড়াও অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন অভিজ্ঞ ও কনসালটেন্ট চিকিৎসকবৃন্দ।

 

আয়োজকরা জানান, দীর্ঘ প্রায় ১৬ বছর বন্ধ থাকার পর সুদূরপ্রসারী ১০০ বছরের পরিকল্পনা সামনে রেখে প্রতিষ্ঠানটি তাদের কার্যক্রম পুনরায় শুরু করেছে। এই উদ্যোগের আওতায় প্রতিদিন অভিজ্ঞ চিকিৎসকরা স্বল্পমূল্যে এবং অনেক ক্ষেত্রে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করবেন ।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাস্তবমুখী ও মানবিক কর্মসূচির মাধ্যমে দেশব্যাপী ইতিবাচক পরিবর্তন আনাই সংগঠনটির লক্ষ্য। স্বাস্থ্যসেবা কার্যক্রম সেই লক্ষ্য বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ ধাপ।

 

তারা আরও জানান, এই স্বাস্থ্যসেবা কেন্দ্র থেকে প্রতিদিন এলাকার দরিদ্র, নিম্নআয়ের ও মধ্যবিত্ত জনগণ দ্রুত ও মানসম্মত চিকিৎসাসেবা পাবেন। এখানে প্রাথমিক চিকিৎসা, বিশেষজ্ঞ পরামর্শ, স্বাস্থ্য পরীক্ষা এবং সচেতনতামূলক সেবা নিয়মিতভাবে প্রদান করা হবে।

 

অনুষ্ঠানের শেষে দোয়া পরিচালনার মাধ্যমে আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

ওএফ

সংশ্লিষ্ট খবর

Back to top button